পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যথাযথ ভূমিকা না রাখার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ ১৮ জানুয়ারি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা এবং দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

