ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় হিরনপুর বাজারের জলাবদ্ধতা নিরসনে এমপি প্রতিনিধির সরেজমিন পরিদর্শন

রাজধলা ২৪
জুলাই ১১, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের প্রতিনিধি ও সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।

শনিবার বিকেলে তিনি হিরনপুর বাজারের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি জানান, বাজারের জলাবদ্ধতা নিরসন এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি সংসদ সদস্যের কাছে তুলে ধরা হবে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর ছোবান সরকার, থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল খান, ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈদ খান, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নবীজুল, ছাত্রদল নেতা আমিন ও খলিলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।