ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় সমস্যা-সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

এইচ. রহমান
জুলাই ৫, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জলাবদ্ধতা, ভাঙাচোরা ও নাজুক সড়ক, বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, পর্যটন সম্ভাবনার বিকাশ, কৃষি সহ জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুকে সামনে রেখে নেত্রকোনর পূর্বধলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (৫ জুলাই) পৌনে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন।

আলোচনায় জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ সড়কের সংস্কার, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, দর্শনীয় স্থানগুলোকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি সেবার মান আরও বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে বাস্তবসম্মত ও টেকসই সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আলোচনায় উঠে আসা সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে পূর্বধলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।