ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

সারের ডিলারশিপ নিয়ে সংশোধিত নীতিমালা প্রকাশ

রাজধলা ২৪
আগস্ট ১১, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কৃষকদের কাছে সার সরবরাহে স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা–২০২৫ (সংশোধিত)’ কার্যকর করার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এ বিষয়ে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর থেকে গতকাল রোববার একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম।

অফিস আদেশ অনুযায়ী, এখন থেকে প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের জন্য অন্তত ৯ জন ডিলার থাকতে হবে। তবে সংশ্লিষ্ট এলাকার সার চাহিদা ও কৃষি উৎপাদনের পরিমাণ বিবেচনা করে প্রয়োজনে ডিলারের সংখ্যা বাড়ানো যাবে।

সংশোধিত নীতিমালায় সার ডিলার নিয়োগের প্রক্রিয়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা ডিলার সমবায়ের সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি ডিলার নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই ব্যক্তি একাধিক সার ডিলারশিপ নিতে পারবেন না।

আবেদন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করে সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ডিলারদের জন্য নিজস্ব গুদাম, গোডাউন এবং সার বিক্রির উপযোগী সার্ভিস সেন্টার থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়নের সময় সংশ্লিষ্ট এলাকার সার চাহিদা, জেলাভিত্তিক ডিলার কোটা এবং নীতিমালার অন্যান্য শর্ত পূরণের বিষয় বিবেচনা করা হবে।

অফিস আদেশে সার উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি ডিলার অথবা উপজেলা পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের স্বার্থ বিবেচনায় জেলা কমিটিকে ডিলারদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

নীতিমালার বাস্তবায়ন ঠিকভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশও দেওয়া হয়েছে। কোনো ডিলার নীতিমালা ভঙ্গ করলে বা নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে তার ডিলারশিপ বাতিল করা হবে।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশোধিত নীতিমালার বিস্তারিত তথ্য কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কৃষি মন্ত্রণালয় বলছে, সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের কাছে প্রয়োজনের সময় সঠিকভাবে সার পৌঁছে দেওয়াই সংশোধিত নীতিমালা কার্যকরের মূল লক্ষ্য।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।