ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

রাজধলা ২৪
আগস্ট ২৯, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইয়েদ আল মামুন শহীদ ফকির।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মো. রুহুল আমিন ফকির,মো. সেলিম উদ্দিন, সালাউদ্দিন নওয়াব, হাবিবুর রহমান হাবীব, আতিকুর রহমান রনকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার ব্যাপক আকারে পালন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অংশ নিতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে ১ সেপ্টেম্বর হেলিপ্যাড মাঠে গণজমায়েত, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।”

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক সমন্বয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।