
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এনামুল হোসাইন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
শনিবার ০৯ মে রাত আনুমানিক সাড়ে ১২টায় পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সেন্টু মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম জারিয়া মোড় এলাকায় মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা সুখ সালমান নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে এনামুল হোসাইনের সাথে থাকা একটি চালের সাদা বস্তা থেকে ৩৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ হাজার টাকা।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।