ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিকতা গঠনে পূর্বধলা থানার ওসির দিক-নির্দেশনা

খাইরুল ইসলাম
মে ৭, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ ও নৈতিক চরিত্র গঠনে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (০৭ মে,) সকালে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

অনুষ্ঠানে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম ও নৈতিকতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি বিনয়ী হওয়া এবং তাদের সাথে সদাচরণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কুফল এবং এর ফলে পড়াশোনা ও স্বাস্থ্যের যে অপূরণীয় ক্ষতি হয়, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের সতর্ক করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে ওসির বক্তব্য শোনেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নির্দেশনাগুলো মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী পুলিশের এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের আলোচনা শিক্ষার্থীদের সঠিক পথে চলতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষভাবে উদ্বুদ্ধ করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।