ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় নকলের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

এইচ. রহমান
মে ৩, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মে) পূর্বধলা জগৎ মনি  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের তদারকির মধ্যে ওই চার পরীক্ষার্থী অবৈধভাবে নকল করার সময় ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের ‘এক্সপেল’ বা বহিষ্কারের ঘোষণা দেয় এবং পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

কেন্দ্র সচিব নুরে আলম সিদ্দিকী মামুন জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কক্ষে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।  পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্র পরিদর্শনে থাকা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান বলেন, “সারাদেশের মতো পূর্বধলাতেও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সততা ও নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল এসএসসি পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।