
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি ঃ আরটিভি বাংলার গায়েন থেকে উঠে আসা জনপ্রিয় তরুণ শিল্পী সাগর তালুকদার এবং সানজিদা রিমি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। তাদের নতুন গানটির শিরোনাম হলো “বুকের মাঝে যে জন থাকে”।
সাগর তালুকদারের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। এটি ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় “Sagor Talukder” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এরপর এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।
গানটির রোমান্টিক মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে নেত্রকোনার দর্শনীয় স্থান সুসং দুর্গাপুরের চিনামাটির পাহাড়ে। ভিডিওতে অভিনয় করেছেন সাগর তালুকদার এবং উদীয়মান অভিনেত্রী সাদিয়া।
সাগর তালুকদার ইতোমধ্যে শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এবং তার “নয়াবাড়ি” গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সানজিদা রিমিও আরটিভি বাংলার গায়েনের ফাইনালিস্ট হিসেবে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।