ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

শায়খুল হাদিস মাওলানা আহমদ হোসাইনের জানাজা ও দাফন সম্পন্ন

এইচ. রহমান
এপ্রিল ৩, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

এইচ রহমান ঃ আকাশে তখন বিকেলের মলিন আলো সেহলা মাদরাসার বিশাল মাঠ প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। কারো হাতে তসবিহ, কারো চোখে জল—সবার দৃষ্টি নিবদ্ধ ছিল সামনের সেই খাটিয়ার দিকে, যেখানে নিথর হয়ে শুয়ে আছেন পূর্বধলার আধ্যাত্মিক জগতের অভিভাবক শায়খুল হাদিস মাওলানা আহমদ হোসাইন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে জানাজা শেষে এই প্রবীণ আলেমে দ্বীনকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে একই দিন সকাল পৌনে ৭টায় উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী এই বরেণ্য ব্যক্তিত্ব।

গত কয়েক দিন ধরে তিনি শ্বাসকষ্ট, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে লড়ে আসছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীকালে বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, সেখানেই সমাপ্তি ঘটে এক বর্ণাঢ্য জীবনের।

​মাওলানা আহমদ হোসাইন কেবল একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন চলন্ত একটি ইতিহাস। ১৯৩৩ সালে দামপাড়া গ্রামে জন্ম নেওয়া এই ক্ষণজন্মা পুরুষ প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা মাদরাসাকে আগলে রেখেছিলেন। সাধারণ শিক্ষক থেকে শুরু করে শায়খুল হাদিস ও প্রিন্সিপাল হিসেবে তার দীর্ঘ সফর ছিল হাজার হাজার শিক্ষার্থীর প্রাণের অনুপ্রেরণা।

সাত ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যাওয়া এই মহিরুহের বিদায়ে পুরো উপজেলায় এখন শোকের ছায়া।

জানাজায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মুসল্লিদের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিয়েছে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা কতটা গভীর ছিল।

মাদরাসার যে প্রাঙ্গণে তিনি বছরের পর বছর বুখারি শরিফের দরস দিয়েছেন, সেই চত্বরই আজ তার বিদায়ের সাক্ষী হয়ে থাকল।

পূর্বধলার আকাশ থেকে একটি প্রদীপ্ত নক্ষত্র ঝরে গেলেও তার রেখে যাওয়া আদর্শ আর হাজার হাজার শিক্ষার্থী উত্তরসূরি হিসেবে তার নামকে উজ্জ্বল করে রাখবে অনন্তকাল।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।