ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রাজধলা ২৪
আগস্ট ২৯, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দাদির সঙ্গে কংশ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার (দেড় বছর) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির সামনে কংশ নদীতে গোসল করতে যায়। দাদি কাপড় ধোয়ার সময় শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গাংগের বেড়া থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকায় কংশ নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।