ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নেত্রকোনায় ‘Spelling Star 2026’ এর অডিশন শুরু

রাজধলা ২৪
আগস্ট ২১, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর অডিশন রাউন্ড। এরই অংশ হিসেবে নেত্রকোনায়ও অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার বাছাইপর্ব। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নেত্রকোনা জেলার পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয় দত্ত উচ্চ বিদ্যালয়কে। ইংরেজি বানান দক্ষতা যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ডিএসবি কর্মকর্তা ইকবাল হোসেন, নেত্রকোনা শাহীন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম এবং আবু ওয়াহীদ রেজা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বাড়ানো, আত্মবিশ্বাস তৈরি এবং মেধার বিকাশ ঘটানোই এ প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

সারাদেশের বিভিন্ন জেলার মতো নেত্রকোনাতেও Spelling Star 2026-এর অডিশনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।