ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজধলা ২৪
আগস্ট ১৬, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পরিষদের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়  এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কলাকৌশল, মৎস্য উৎপাদন বৃদ্ধির উপায় এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যাতে উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ করা সম্ভব হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা মৎস্য সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।