ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় হঠাৎ আটকে গেল অবৈধ ভারতীয় কম্বলবোঝাই কার্গোভ্যান

রাজধলা ২৪
আগস্ট ৬, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া মধ্যবাজার থেকে অবৈধভাবে আনা ভারতীয় কম্বলবোঝাই একটি কার্গোভ্যান আটক করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।

আটককৃত গাড়িটি র‍্যাবের হেফাজতে ময়মনসিংহে নেওয়ার পথে নেত্রকোনার পূর্বধলা রেলওয়ে স্টেশন বাজার এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় র‍্যাবের দুটি গাড়িসহ কার্গোভ্যানটি সড়কে দাঁড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং উৎসুক জনতার ভিড় জমে।

প্রায় এক ঘণ্টা পর গাড়িটির ইঞ্জিন সচল হলে র‍্যাব সদস্যরা সেটিকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের এক কর্মকর্তা জানান, ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া মধ্যবাজার থেকে অবৈধ ভারতীয় কম্বলসহ কার্গোভ্যানটি আটক করা হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দকৃত মালামালের বিষয়ে র‍্যাব সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।