ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ

রাজধলা ২৪
আগস্ট ৩, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ঘাগড়া ইউনিয়নের সোনাইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে জমিতে লাগানো সুপারি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়া।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সোনাইকান্দা গ্রামের বাসিন্দা আবুচাঁন ও দৌলত আলীসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমির পাশে তার কৃষিজমিতে রাতের আঁধারে প্রবেশ করে দুর্বৃত্তরা ৬টি সুপারি গাছ ও ৮টি কলাগাছ কেটে ফেলে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এর আগেও বিবাদীরা তার জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে বিবাদী দৌলত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুলাল মিয়া যে  অভিযোগ করেছেন তা সম্পুর্ণ মিত্যা ও ভিত্তিহীন।  বিষয়টি সঠিক ভাবে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।