ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কলম, ফুল আর শুভকামনায় রঙিন পরীক্ষার সকাল

এইচ. রহমান
জুলাই ২, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: পরীক্ষার হলের সামনে তখন ব্যস্ততা, কারও হাতে শেষ মুহূর্তের নোট, কেউ আবার বন্ধুদের সঙ্গে প্রশ্নের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এমন সময় পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো একটি কলম, প্রয়োজনীয় ফাইল, পানির বোতল আর শুভকামনার প্রতীক রজনীগন্ধা ফুল। ছোট্ট এই উপহার যেন পরীক্ষার চাপের মধ্যেও এনে দিল একটুখানি স্বস্তি আর অনুপ্রেরণা।

এইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে নেত্রকোণার পূর্বধলায় সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ ব্যতিক্রমী শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা গার্লস স্কুলসহ পাঁচটি কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের ভাষ্য, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের প্রতি শুভকামনা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষার দিন এমন আন্তরিক শুভেচ্ছা ও উৎসাহ শিক্ষার্থীদের মুখে হাসি ফোটায়। অনেকেই জানান, ছোট্ট এই ভালোবাসার প্রকাশ তাদের পরীক্ষার শুরুটাকে আরও ইতিবাচক ও আত্মবিশ্বাসী করে তুলেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।