
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হোসাইন (১০) নামের এক শিশুর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করেন শিশুটির বাবা রুক্কু মিয়া।
নিহত হোসাইন উপজেলার কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
এর আগে গতকাল সোমবার দুপুরে আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তিনজনই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হোসাইন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের দীর্ঘ অনুসন্ধানেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।