ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নদীর বুকে ভেসে উঠল এক নিষ্পাপ প্রাণের শেষ গল্প

রাজধলা ২৪
জুন ২৯, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ সকালের নীরবতা ভেঙে কালিহর নদীর বুকে ভেসে উঠেছিল একটি ছোট্ট পুঁটলি। দূর থেকে দেখে কেউ বুঝতে পারেনি তার ভেতরে লুকিয়ে আছে এক বুকভাঙা বাস্তবতা।

কাছে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে কালো একটি শার্টে মোড়ানো রয়েছে সদ্যোজাত এক কন্যাশিশুর নিথর দেহ। মুহূর্তেই পুরো এলাকায় নেমে আসে বিস্ময় নীরবতা।

সোমবার (২৯ জুন) সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদীতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নবজাতকের মরদেহটি কালো শার্টে জড়িয়ে লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীর তলায় ডুবিয়ে রাখার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছিল। তবে কোনো কারণে সেটি পানির ওপর ভেসে ওঠে এবং স্থানীয়দের নজরে আসে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, নবজাতকের পরিচয় শনাক্ত এবং দায়ীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কালিহর নদীতে ভেসে ওঠা এই ছোট্ট প্রাণহীন দেহ যেন নীরবে অনেক প্রশ্ন রেখে গেল। পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই কেন থেমে গেল একটি জীবনের পথচলা? কে এই শিশুটি আর কোন নির্মম বাস্তবতা তাকে এমন পরিণতির দিকে ঠেলে দিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, আর উত্তর জানার অপেক্ষায় রয়েছে পুরো পূর্বধলাবাসী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।