ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি ছোবান, সম্পাদক শামীম

রাজধলা ২৪
জুন ২০, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনার পূর্বধলা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. আব্দুস ছোবান এবং সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ মিজান নির্বাচিত হয়েছেন।

শনিবার পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমিতির মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আব্দুস ছোবান ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নান পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ মিজান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী মিলন পেয়েছেন ২৯ ভোট। এছাড়া অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ৩৭ ভোট পেয়ে আব্দুল ছাত্তার, সহ-সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে মো. আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে মো. আনোয়ার হোসেন সেলিম এবং কোষাধ্যক্ষ পদে ৪৪ ভোট পেয়ে মো. রহমত উল্লাহ বিজয়ী হয়েছেন। পাশাপাশি সম্মানিত ৩টি সদস্য পদে যথাক্রমে মো. আব্দুল মালেক ৪৫ ভোট, মো. আব্দুল কুদ্দুস ৪২ ভোট এবং মো. হুমায়ুন কবির ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটার ও প্রার্থীরা সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।