ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে গাছ কাটার অভিযোগ

এইচ. রহমান
জুন ১৬, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান খানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. ওবায়দুর রহমান সেলিম।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের পশ্চিম পাশে থাকা চারটি রেইনট্রি ও একটি মেহগনি গাছ সরকারি অনুমোদন ও বিধি-বিধান অনুসরণ না করে কেটে ফেলা হয়েছে। অভিযোগকারী মো. ওবায়দুর রহমান সেলিম ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান খান বলেন, “বিদ্যালয়ের জমিদাতা আসাদুজ্জামান তার মোট ৩৬ শতাংশ জমির মধ্যে ৩৩ শতাংশ বিদ্যালয়ের নামে দান করেছেন। অবশিষ্ট ৩ শতাংশ জমিতে তিনি নিজ উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি ওই গাছগুলো বিক্রি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক হিসেবে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, “গাছ কাটার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।