
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুরে মাদ্রাসায় পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে ১৪ বছরের কিশোর আব্দুল মোমেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে মাদ্রাসার কোথাও আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় সন্তানের আকস্মিক এই নিখোঁজের খবরে ভেঙে পড়েছে তার পুরো পরিবার।
নিখোঁজ আব্দুল মোমেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বারধার গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। সে গৌরীপুর উপজেলার রামগোপালপুর জামিয়া রহমানিয়া দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করত।
ভোর থেকে তাকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
বর্তমানে তার বাবা-মায়ের চোখে শুধুই অশ্রু আর চরম উৎকণ্ঠা।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে অবিলম্বে ০১৭১৬-৯২৯৭৩৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আপনার একটি শেয়ার বা একটু সচেতন দৃষ্টি ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর ঠিকানা।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।