ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় কোরবানির পশুর অস্থায়ী হাটের উন্মুক্ত ডাক বুধবার

এইচ. রহমান
মে ১৮, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কোরবানির পশুর অস্থায়ী হাটসমূহের ইজারা প্রদানের লক্ষ্যে উন্মুক্ত ডাক (ওপেন ডাক) আগামী ২০ মে (বুধবার) অনুষ্ঠিত হবে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দিন বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই উন্মুক্ত ডাক প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত স্থানে অস্থায়ীভাবে বসা পশুর হাটগুলোর জন্য এ ডাক অনুষ্ঠিত হবে।

ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

​উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও সরকারি নিয়মনীতি মেনে পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে। আগ্রহী সর্বোচ্চ দরদাতাকে নিয়ম অনুযায়ী হাটের ইজারা দেওয়া হবে। এছাড়া হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।