পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। গত প্রায় ছয় মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকেই তার পিতা শফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দুই মাস আগে তাকে ময়মনসিংহে পুনরায় কাজে পাঠানো হয়। সেখানে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরীক্ষা করা হলে তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়ে। এরপর শফিকুল তাকে বাড়িতে ফিরিয়ে এনে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।
সম্প্রতি কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পূর্বধলা থানার একটি বিশেষ দল ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

