ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও স্মারকলিপি

খাইরুল ইসলাম
মে ১১, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গণমাধ্যমে ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা এবং হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ হয়রানির প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ফারিয়া পূর্বধলা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিরাজ, উপদেষ্টা আসরাদুল হক সোহেল, আল মাসুদ বিশ্বাস, খোকন, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এই খাতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ প্রতিনিধি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তারা সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী হিসেবে দেশের প্রচলিত আইন ও নীতিমালা মেনে চিকিৎসকদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং নতুন ওষুধের কার্যকারিতা সম্পর্কে অবহিত করেন। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে তারা জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে অভিযোগ করেন যে, পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই তাদের প্রতি অবমাননাকর ও মানহানিকর শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এতে প্রতিনিধিরা এবং তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির শিকার হওয়ার ঘটনাও ঘটছে।

এমতাবস্থায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওষুধ প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।