ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

রাজধলা ২৪
মে ৯, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মাদক ও জুয়া নির্মূলসহ জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (৯, মে) রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা আহ্বান জানানো হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক ও জুয়া সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অপশক্তি নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অপরাধী যে-ই হোক না কেন আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না। তবে সমাজ সংস্কারে পুলিশের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অপরাধী শনাক্তকরণ ও অভিযান পরিচালনা সহজ হবে এবং একটি নিরাপদ জনপদ গড়া সম্ভব হবে।”

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি ছাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম, দৈনিক কালবেলা  প্রতিনিধি হাবিবুর রহমান, সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি খান রাসেল এবং বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি মো. মোশাহিদুর রহমান উজ্জ্বল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জর্জ, ইকরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার আল-আমিন শেখ, দৈনিক খবর সব রকম প্রতিনিধি মো. শাহজাহান মিয়া এবং মাটি ও মানুষ পত্রিকার বিশেষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

সভায় সাংবাদিকরা এলাকার বিদ্যমান বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন এবং পূর্বধলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা শেষে সাংবাদিকরা পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তৃতীয় প্রকাশনা “কংস” স্মরণিকা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে উপহার দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।