ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শনে জেলা উপ-পরিচালক

রাজধলা ২৪
মে ১, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভিন।

গত ২৭ এপ্রিল সোমবার বিকেলে উত্তর পূর্বধলায় অবস্থিত সমিতির কার্যালয়ে তিনি এই পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শনকালে ফারজানা পারভিন সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও যুবকদের স্বাবলম্বী করার উদ্যোগসমূহ পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান।

সমিতির সভাপতি হারাধন সূত্রধর-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সমর চন্দ্র সরকার, পূর্বধলা যুব ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং পরিদর্শন শেষে উপ-পরিচালককে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।