
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৭ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলা সদরের তারাকান্দা গ্রামে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর কৌশলে ওই শিশুকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার পরিহিত প্যান্ট খুলে বলাৎকার করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।
বুধবার (৮ এপ্রিল) সকালে পরিবারের লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরেনসিক মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।