ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

খাইরুল ইসলাম
মার্চ ২১, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

​এছাড়াও পূর্বধলা রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠ, পূর্বধলা সরকারি কলেজ মাঠ, নসিবপুর ও জারিয়াসহ উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এসব জামাতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

এবারের ঈদের আকাশ মেঘলা থাকায় এবং বৃষ্টির শঙ্কার কারণে উপজেলার অধিকাংশ এলাকায় খোলা মাঠের পরিবর্তে মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজন করা হয়।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর খোলা মাঠে বিশাল পরিসরে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি থাকলেও আবহাওয়ার কারণে তা অনেক অংশে সম্ভব হয়নি।

মসজিদে নামাজ আদায় করতে আসা অনেক মুসল্লিকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। তাদের মতে, খোলা মাঠে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার যে আনন্দ, তা এবার অপূর্ণ রয়ে গেল।

পুরো উপজেলায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি ঈদগাহ ও মসজিদে যথাযোগ্য মর্যাদায় ও সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।