ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’

রাজধলা ২৪
মার্চ ১৫, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার পূর্বধলায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, এদিন উপজেলার ৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, ভোজ্যতেল, আলু, সাবান ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

​সংগঠনের সভাপতি হারাধন সূত্রধর জানান, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।”

​ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান। অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের এমন সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

​আয়োজক পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের অসহায় মানুষের কল্যাণে তাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।