ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তিলকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক

রাজধলা ২৪
মার্চ ৯, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি ঃ বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথেই হাটছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

তিনি সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত তিলকখালী খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় তার মতো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সংসদ সদস্যকে অনুসরন করে কুদাল টুকরি নিয়ে মাটি কাটার কাজ শুরু করেন।

এ উপলক্ষে আজ সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে সারাদেশে পুকুর, খাল উন্নয়ণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই খাল খননের আয়োজন করে।

এ উপলক্ষে খাল পাড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় খাল খনন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকেণা- ২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন প্রমুখ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।