ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বন্ধুদের নিয়ে সম্মিলিতভাবে পূর্বধলা গড়তে চাই: এমপি মাছুম মোস্তফা

এইচ. রহমান
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেছেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও এলাকার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির যে বন্ধুরা আছেন, আপনাদের নিয়ে আমি একটি সমৃদ্ধ পূর্বধলা গড়তে চাই। নির্বাচনের আগে আমরা আন্দোলন-সংগ্রামে রাজপথে একসাথে ছিলাম; জেল-জুলুম ও মামলার মুখোমুখি হয়েছি। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা শত্রু নই। আমরা রাজনৈতিক সহযোদ্ধা—এলাকার উন্নয়নে আবারও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান।

​বক্তব্যের এক পর্যায়ে এমপি মাছুম মোস্তফা বলেন, “মানুষ আজ কেবল অন্ন-বস্ত্র চায় না, তারা চায় জান-মালের নিরাপত্তা ও আত্মসম্মানের নিশ্চয়তা। সেই নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে আমি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করি।” তিনি আরও ঘোষণা দেন, পূর্বধলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। কোনো ধরনের অপকর্ম, দখলবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

​মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রকৌশলী মিশুক দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, গোহালাকান্দা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহম্মেদ হারিছসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা সভায় অংশ নেন।

​বক্তারা স্থানীয় সমস্যা নিরসন ও উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে, পূর্বধলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরের লক্ষ্যে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: