পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিবসের প্রথম প্রহরে পূর্বধলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্লাবের সদস্য সচিব খাইরুল ইসলাম’র নেতৃত্বে অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় মাতৃভাষার অধিকার আদায়ে শহীদদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দিতে সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকরা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

