ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় ভোট কারচুপির অভিযোগ: পুর্নগণনার দাবি বিএনপি প্রার্থীর

এইচ. রহমান
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং ভোট পুর্নগণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে।
আবু তাহের তালুকদার অভিযোগ করেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-১০) প্রিজাইডিং কর্মকর্তা বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ স্থগিত করে কেন্দ্র ত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে স্বল্প সময়ের জন্য পুনরায় ভোট গ্রহণ করা হয়। এছাড়া অন্য একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটারদের পরিচয় নিশ্চিত না করেই ব্যালট পেপার সরবরাহের অভিযোগ তোলেন তিনি। আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-৭৯) ভোট গণনা শেষ হওয়ার আগেই তার এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করা হয় এবং আপত্তি জানালে প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়। অন্যদিকে, মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-১৪) বুথের সংখ্যা কমিয়ে কৃত্রিম দীর্ঘ লাইনের সৃষ্টি করা হয়, যার ফলে অনেক নারী ভোটার ভোট দিতে না পেরে কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে প্রার্থী আরও জানান, উপজেলার নারায়ণডহর বাজার, বিশকাকুনীর ধোবারুহি বাজার এবং ধলামূলগাঁও এলাকায় তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে, এর প্রেক্ষিতে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৬৫৭।
প্রার্থী দাবি করেন, এই অনিয়ম ও কারচুপি না হলে ফলাফল তার পক্ষেই আসত। তিনি অবিলম্বে ফলাফল স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ইতিপূর্বে এসব বিষয়ে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।

এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: