পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও হাসপাতাল গেট ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির যৌথ উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফারিয়ার সভাপতি আব্দুল হান্নান শহীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
ফারিয়ার সাধারণ সম্পাদক এস এম মুহতাসিম সেলিম–এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু, বাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, লিটন ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. আশরাফুজ্জামান লিটন, ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, ব্যবসায়ী রফিকুল ইসলাম, রিপন মিয়া ও মুখশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, তিনি নির্বাচিত হলে সর্বপ্রথম পৌরসভার পুনর্গঠন ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এ ছাড়াও তিনি কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পেশাজীবী ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

