ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় ২০ মামলার আসামি বুলবুল মীর গ্রেপ্তার

এইচ. রহমান
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলায় ২০ মামলার আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোগলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুলবুল মীর এর আগে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই গত ৮ ডিসেম্বর সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে মানিক বণিক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে তার দুই পা ভেঙে গুরুতর জখম করেন বুলবুল মীর ও তার সহযোগীরা। এই ঘটনায় আহত মানিক বণিকের মা মায়া রানী বণিক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা (মামলা নং-৩) দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে হোগলা বাজার থেকে বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়।

​গুরুতর আহত মানিক বণিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।
এলাকাবাসীর অভিযোগ, যুবলীগের সহ-সভাপতির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বুলবুল মীর দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়নজুড়ে একচ্ছত্র দাপট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মাদক, চাঁদাবাজি, জমি দখল, ডাকাতিসহ বহু ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রভাবশালী অবস্থানের কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেতেন না।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বলেন, বুলবুল মীরকে পূর্বধলা থানার নং-৩ মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানায় দায়ের করা তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ২০টি মামলা বিচারিক আদালতে রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।