ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধলা ২৪
আগস্ট ২৩, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক।

​সভায় শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, পাঠদানে মনোযোগ, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।

​বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক। নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা শিক্ষার পরিবেশকে আরও কার্যকর করতে পারে।

​সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত কলেজে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গঠনমূলক পরামর্শকে প্রাধান্য দিয়ে কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্তৃপক্ষ।

​এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের দূরত্ব কমাবে এবং সার্বিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।