পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের নির্দেশনায় একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির।
অপরদিকে একই সময় স্টেশন বাজারের আরেক দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রামের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

