ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত চার

রাজধলা ২৪
আগস্ট ১৩, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় পিক-আপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়াবাজারের পূর্ব পাশে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনপুরস্থ হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এর মাজারের উদ্দেশ্যে তার ভক্তবৃন্দ
একটি পিক-আপ ভ্যান চড়ে আজ বৃহস্পতিবার বিকাল অনুমান পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজারের পূর্ব পাশে পৌছলে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের এক নারী ও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৫/৬ জন যাত্রী মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরো দুই পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে তিন জন পুরুষ ও এক নারী যাত্রী সহ চার যাত্রী নিহত হয়েছে। অন্য যাত্রীদের অবস্থাও আশংকা জনক।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক-আপ ভ্যান আর সার বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত চার জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় আধাঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।