পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নেত্রকোনার পূর্বধলার দুই যুবক। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা চৌরাস্তা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মেঘশিমুল ইজারাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হৃদয় (২৫) ও মৃত জয়নাল সিকদারের ছেলে কাইয়ুম (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে রেললাইন পার হওয়ার সময় জারিয়া লোকাল ট্রেনের ধাক্কায় তারা দুজন আহত হন। এতে দুজনেরই মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

