ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. Uncategorized
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা পূর্বধলার হাবিবুর রহমান

রাজধলা ২৪
আগস্ট ১১, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধিঃ
নদীতে ভাসমান ইট বাঁধা নবজাতকের লাশ, ছিল না কোনো ক্লু। সেই নির্মম হত্যা মামলার রহস্য উন্মোচন করে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম।

মঙ্গলবার (১১ আগস্ট) নেত্রকোনা পুলিশ লাইনস অডিটোরিয়ামে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাঁর হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন।

গত ২৯ জুন পূর্বধলার কালীহর নদী থেকে শরীরে ইট বাঁধা ও কালো শার্টে পেঁচানো অবস্থায় এক অজ্ঞাত নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ক্লু-লেস এই মামলার দায়িত্ব পেয়ে পরিদর্শক হাবিবুর রহমান তথ্যপ্রযুক্তি ও নিজস্ব কৌশলে দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি বের করে আনেন এবং মূল অভিযুক্ত মো. সাজন মিয়াকে গ্রেপ্তার করেন।

এমন পেশাদারত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে জুলাই ২০২৬ মাসের সেরা তদন্ত কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হলো। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।