পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা প.প.কর্মকর্তা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা ফুয়াদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
এছাড়াও সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়।

