
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফা। রবিবার দুপুরে তিনি এই পরিদর্শন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহসান হাবীবসহ গুদামে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে এমপি মাসুম মোস্তফা গুদামের ধান সংগ্রহ কার্যক্রম, মজুত ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত নিয়ম-নীতি মেনে অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহসান হাবীব গুদামের একটি কক্ষের সমস্যা এবং শ্রমিকদের জন্য টয়লেট সংকটের বিষয়টি এমপির নজরে আনেন। এ সময় এমপি মাসুম মোস্তফা বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।