ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

এমপি মানসুরা আলমের উদ্যোগে ১০ লাখ টাকা বিতরণ

এইচ. রহমান
জুন ১৪, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে অসহায় পরিবারগুলোর কল্যাণে এই অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়।

রবিবার (১৪ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্বধলা উপজেলায় ৩১৯ জন অসহায় ব্যক্তির মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা অনুদানের অর্থ বিতরণ করা হয়। বাকি অর্থ সহায়তা দুর্গাপুর ও নেত্রকোনা সদর উপজেলায় বিতরণ করা হবে।

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবনেতা আব্রাহাম লিংকন, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈদ, জারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাজাহান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সচিব ফজলুর রহমান মানার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন শাহরিয়ার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আরিফ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলাইমান কবির পাপ্পু, জেলা ছাত্রদলের সদস্য নান্নু, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম এবং নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজিবুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সংকটাপন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তার ফলে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘব হবে। আগামীতেও এলাকার অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।