ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

৭৮ দিন পর পূর্বধলায় নতুন ইউএনওর যোগদান

এইচ. রহমান
জুন ২, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দীর্ঘ ৭৮ দিনের প্রশাসনিক শূন্যতা কাটিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পূর্বধলা উপজেলার দায়িত্বভার বুঝে নেন।

জানা গেছে, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও মো. আনিসুর রহমান খান বদলি হওয়ার পর থেকে উপজেলাটিতে কোনো স্থায়ী ইউএনও ছিলেন না। এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনিন জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে রুটিন দায়িত্ব পালন করেন। তবে স্থায়ী কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সামগ্রিক প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দেয়।

এর আগে গত (৭, মে) এক প্রজ্ঞাপনে অলিদুজ্জামানকে পূর্বধলার ইউএনও হিসেবে পদায়ন করা হলেও পূর্বধলায় যোগদানের আগেই তাকে খালিয়াজুরী উপজেলায় বদলি করা হয়। ফলে পূর্বধলায় স্থায়ী কর্মকর্তা নিয়োগ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

অবশেষে শফিকুল ইসলামের যোগদানের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলামকে পূর্বধলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তা এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।