
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৫৩টি অস্থায়ী কোরবানির পশুর হাটের পুনঃ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশ মোতাবেক পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের পূর্বদিন পর্যন্ত সময়ের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৫৩টি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান করা হবে। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১, মে) দুপুর ১টায় উপজেলা পরিষদ হল রুমে পর্যায়ক্রমে প্রকাশ্য ইজারার ডাক (নিলাম) অনুষ্ঠিত হবে।
আগ্রহী ইজারা গ্রহীতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ইজারা ডাকে অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।
সর্বোচ্চ ইজারা গ্রহীতাকে ‘ইজারার সাকুল্য টাকা’ এবং বিধি মোতাবেক ইজারা মূল্যের ১৫% ভ্যাট ও ১০% আয়কর তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে।অন্যথায় ইজারা বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।