ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

বৃষ্টির আনন্দ কেড়ে নিল শিশু হাবিবার প্রাণ

রাজধলা ২৪
মে ১১, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আকাশ ভেঙে বৃষ্টি নামলে শিশুদের মনে যে আনন্দ আর চঞ্চলতা জাগে ৬ বছরের হাবিবার মনেও হয়তো তেমনটাই ছিল। কিন্তু সেই বৃষ্টি যে তার জীবনের শেষ আনন্দ হয়ে আসবে, তা কে জানত?

নেত্রকোনার পূর্বধলায় ধলাযাত্রাবাড়ি গ্রামে সোমবার বিকেলে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। সোমবার (১১ মে) দুপুরের পর আকাশজুড়ে ছিল মেঘের ঘনঘটা। বেলা ৩টার দিকে বৃষ্টির পর শিশু হাবিবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা পাড়া-প্রতিবেশীসহ সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজতে শুরু করেন। সময় যত গড়াচ্ছিল, উৎকণ্ঠা ততই বাড়ছিল। দীর্ঘ ২ ঘণ্টা নিবিড় অনুসন্ধানের পর বিকেল ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির তলদেশ থেকে উদ্ধার করা হয় হাবিবার নিথর দেহ। উদ্ধার করার সাথে সাথেই নিশ্চিত হওয়া যায়—পুকুরের পানিতে ডুবে শিশুটি না ফেরার দেশে চলে গেছে। হাবিবা ওই গ্রামের বাসিন্দা কামাল মিয়ার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।