ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

পূর্বধলায় পদায়ন হওয়া ইউএনও চার দিনের মাথায় খালিয়াজুরিতে!

রাজধলা ২৪
মে ১১, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রশাসনিক সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ নিয়ে ‘ধোঁয়াশা’ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া মো. অলিদুজ্জামানের বদলি আদেশ মাত্র চার দিনের মাথায় বাতিল করা হয়েছে। ফলে দীর্ঘ দুই মাস ধরে প্রশাসনিক প্রধান বিহীন এই জনপদে তার আর যোগ দেওয়া হচ্ছে না।

​সোমবার (১১, মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এনডিসি ফারাহ শাম্মী’র স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অলিদুজ্জামানকে পূর্বধলার পরিবর্তে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

​এর আগে গত ৭ মে জারি করা এক প্রজ্ঞাপনে অলিদুজ্জামানকে পূর্বধলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন আদেশে পূর্ববর্তী প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করা হয়েছে। একই আদেশে খালিয়াজুরী উপজেলার ইউএনও নাদির হোসেন শামীমকে নেত্রকোনার মদন উপজেলায় বদলি করা হয়েছে।

​উল্লেখ্য, গত ১৬ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিছুর রহমান খান বদলি হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে।দীর্ঘদিন পর নতুন ইউএনও নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও, চার দিনের মাথায় সেই আদেশ বাতিল হওয়ায় আবারও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

​বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করলেও স্থায়ী প্রশাসনিক প্রধানের অনুপস্থিতিতে উপজেলার উন্নয়ন প্রকল্প ও সাধারণ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জনসাধারণের প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দীর্ঘ দুই মাস ধরে শীর্ষ পদটি কেন শূন্য রাখা হচ্ছে এবং নিয়োগ দিয়েও কেন চার দিনের মাথায় তা পরিবর্তন করা হলো?

মূলত প্রশাসনিক এই টানাপোড়েনে পৌনে চার লাখ মানুষের ভোগান্তিই দীর্ঘায়িত হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।