ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

শৃঙ্খলার প্রশ্নে কঠোর বিএনপি: পূর্বধলায় ৩ নেতা বহিষ্কৃত

রাজধলা ২৪
এপ্রিল ২৬, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ দলীয় কমান্ড অমান্য আর বিশৃঙ্খলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নেত্রকোণার পূর্বধলায় বড় ধরণের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি ও ছাত্রদল।

 রবিবার (২৬ এপ্রিল) সান্ধায় পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার প্রভাবশালী তিন নেতাকে দল থেকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে পদচ্যুত করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের অনুমোদনে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই আদেশ জারি করেন।

একই সাথে বহিষ্কৃত নেতাদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মূলত তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখা এবং বিশৃঙ্খলা রোধে দলটির কেন্দ্রীয় হাইকমান্ড এই হার্ডলাইন অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।