ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ

রাজধলা ২৪
এপ্রিল ২১, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে চরম অবহেলা এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের গুরুতর অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২০ এপ্রিল) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান।

ইউএনও দাপ্তরিক পত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ (সোমবার) সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে ট্যাগ অফিসার ও ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছিল।

গুরুত্বপূর্ণ এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন না এবং বারবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে সভা শেষে দুপুর সাড়ে ১২টায় তিনি ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত ইউএনওর সাথে রাগান্বিত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

দাপ্তরিক পত্রে শিক্ষা কর্মকর্তার নিয়মিত দায়িত্বে অবহেলার চিত্রও তুলে ধরা হয়েছে। মো. আবু বকর সিদ্দিক গত প্রায় তিন বছর যাবৎ পূর্বধলা উপজেলায় কর্মরত আছেন এবং তিনি প্রতিদিন ময়মনসিংহ থেকে কর্মস্থলে যাতায়াত করেন।

প্রতিদিন তিনি সকাল ১১টা বা ১২টায় অফিসে উপস্থিত হন এবং বিকাল ৩টায় কর্মস্থল ত্যাগ করেন। এছাড়া, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ এবং পহেলা বৈশাখের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানগুলোতেও তাকে কর্মস্থলে উপস্থিত পাওয়া যায়নি বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তার এমন দেরিতে আসা এবং সামগ্রিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

এদিকে নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ জানান, ইউএনও তাকে দুপুর ১২টার দিকে ফোন করে সভায় বিলম্ব এবং শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন। তখন তিনি ইউএনওকে এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেওয়ার পরামর্শ দেন।

জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেককে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং জাতীয় দিবসগুলোতে অনুপস্থিত থাকা বা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।