ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. কৃষি সংবাদ
  5. খাদ্য ও পুষ্টি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. চাকরি-বাকরি
  10. ছড়া
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এইচ. রহমান
এপ্রিল ৮, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পহেলা বৈশাখের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরার নানা উদ্যোগ।

সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ। নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও কালচারের সাথে পরিচয় করিয়ে দিতে এই উৎসবকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা প্রয়োজন।

প্রস্তুতিমূলক এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠন ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।